Wednesday, May 20, 2026

নারীকণ্ঠের ফাঁদ! যোগীরাজ্যে ‘নরখাদক’ ধরতে অভিনব পরিকল্পনা

Date:

Share post:

একে একে পাঁচ। ফাঁদ পেতে ধরা পড়েছে। কিন্তু শেষ নরখাদক এখনও অধরা। এবার তার জন্য নতুন ‘ভালোবাসার ফাঁদে’র (love trap) ব্যবস্থা করল উত্তরপ্রদেশ (Uttarpradesh) প্রশাসন। সঙ্গিনীর কণ্ঠ শুনিয়ে নরখাদক নেকড়েকে ধরার চেষ্টায় বন দফতর।

কখনও পুতুলে শিশুর মূত্র লাগিয়ে, কখনও হাতির বিষ্ঠা দিয়ে ফাঁদ পাতা হয়েছে। তাতে ধরা পড়েছে বাহরাইচের (Bahraich) পাঁচ নরখাদক নেকড়ে (maneater wolf)। কিন্তু একটি এখনও অধরা। তার উপর সেই পুরুষ নেকড়ে আবার আহত। ফলে যে কোনও মূল্যে সেটিকে ধরতে বদ্ধপরিকর বন দফতর।

আহত নেকড়ে গ্রামের দিকে আসার সাহস দেখাচ্ছে না বলে এবার সমস্যায় বন দফতর। কিন্তু তাকে ছেড়ে রেখে দিলে পরে বিপদ বাড়বে। তার জন্য একটি স্ত্রী নেকড়ের (female wolf) কণ্ঠ রেকর্ড করে লাউডস্পিকারে সেটি বাজানো হচ্ছে। ভালোবাসার ফাঁদে পড়ে নরখাদক নেকড়ে ডেরা থেকে বেরিয়ে ধরা দিতে পারে, আশা উত্তর প্রদেশ বন দফতরের।

Related articles

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...

তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

তীব্র দহনজ্বালায় পুড়ছে (kolkata temperature ) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি...

ইদে গোহত্যায় কড়াকড়ি! বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মহুয়ারা

রাজ্যে পালাবদলের পর কোরবানির ইদের আগে গবাদি পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একগুচ্ছ...