Saturday, April 4, 2026

বন্যার্ত কৃষকদের শস্যবিমার আওতায় আনার দিন বেঁধে দিলেন মন্ত্রী শোভনদেব

Date:

Share post:

ম্যান-মেড বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বিমার (Bangla Shasya Bima) আওতায় আনার দিন বেঁধে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। সেই সঙ্গে খারিফ মরশুমের ফসলের ক্ষতি মেটাতে রবি মরশুমে কৃষকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কৃষি দফতরের বৈঠকে। রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিকে সেই মর্মে নির্দেশিকা পাঠানো হয় শুক্রবার।

রাজ্যের কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করতে রাজ্য সরকারের বাংলা শস্য বিমা (BSB) প্রকল্প বন্যা দুর্গত জেলাগুলিতে যেন কোনওভাবে বাদ না যায়, সেই দিকে নজর দিতে কড়া অবস্থান নেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিশেষত দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে প্রতিটি গ্রাম পঞ্চায়ত হিসাবে কৃষকদের শস্য বিমার আওতায় আনার উপর জোর দেওয়া হয়। সেই সঙ্গে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ক্ষতিগ্রস্ত কৃষক যেন বিমার আওতায় আসেন, নির্দেশ দিয়েছে কৃষি দফতর।

সেই সঙ্গে কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেও তৎপর কৃষি দফতর। খারিফ মরশুমে যে সব এলাকায় ফসল নষ্ট হয়েছে সেখানে তৈলবীজ, ডাল জাতীয় শস্যের বীজ বেশি করে কৃষকদের তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবি মরশুমে যাতে কৃষকরা লাভের মুখ দেখতে পারেন, সরকারের উদ্দেশ্য সেটাই। প্রতিটি জেলা প্রশাসনকে বন্যার জল নেমে যাওয়ার আগে পর্যাপ্ত ছবি ও ভিডিও তুলে রাখা ও বন্যার জল নেমে গেল ফসলের ক্ষয়ক্ষতির হিসাব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কৃষি দফতরের বৈঠকে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...