Thursday, May 14, 2026

পুজোর আগেই নয়া রূপে ‘গ্লোব’ দর্শন কলকাতার সিনেপ্রেমীদের!

Date:

Share post:

সেপ্টেম্বরে শহরে সুখবর, প্রাক পূজা আবহে মহানগরীতে ফিরছে কুড়ি বছর আগের নস্টালজিয়া। প্যান্ডেলের থিম নয়, বরং বাস্তবেই নতুন ভাবে সেজে ওঠা ‘গ্লোব’ (Globe) দেখতে পাবেন বিনোদন জগতের (Entertainment Industry)অনুরাগীরা। এক কথায় খোলনলচে বদলে লিন্ডসে স্ট্রিটের সেই ‘গ্লোব’ সিনেমা দুর্গাপুজোর আগেই দুই পর্দার মাল্টিপ্লেক্স রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। নতুন গ্লোবে থাকছে দু’টি অডিটোরিয়াম! একটিতে আসন সংখ্যা ২৪৩ এবং অন্যটিতে ১৯৮।

সাল ১৯২২, জনসাধারণের বিনোদনের উদ্দেশ্যে গ্লোব সিনেমা হল শুরু করেন ব্রিটিশরা। একের পর এক হাউজফুল সিনেমার আঁতুড়ঘর এটিই। যেখানে ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘জস’, ‘স্টার ওয়ারস’ বা ‘টাইটানিক’ – এর মতো সিনেমা দেখেছেন বাঙালি দর্শক এই সেপ্টেম্বরেই তার পুনরায় উদ্বোধন হতে চলেছে।এবার নস্টালজিয়া সঙ্গে মিশেছে আধুনিকতা। শতদীপ সাহা নামের এক ব্যক্তি ‘ গ্লোব ‘ কিনে সেটিকে নতুন করে সাজিয়েছেন। যদিও ঐতিহ্যবাহী এই সিনেমা হলের দুই পর্দার মাল্টিপ্লেক্স ঠিক কবে উদ্বোধন হবে তা এখনও স্পষ্ট নয়।


Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...