Saturday, May 16, 2026

নারীদের বিকাশ-উত্থান, অধিকার প্রতিষ্ঠার জয়গান পুজোর এই গান: কুণাল

Date:

Share post:

নারীদের যে বিকাশ, উত্থান, অধিকার প্রতিষ্ঠা, সবমিলিয়ে পুজোর এই তিনটি গানে তারই প্রতিফলন।নিজের লেখা, সুর করা পুজোর গানের ভিডিও প্রকাশ অনুষ্ঠানে এমনই জানালেন সাংবাদিক কুণাল ঘোষ। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, বিচ্ছিন্ন ঘটনাগুলির প্রতিবাদ হবে এবং সামগ্রিকতা দিয়ে মহিলাদের যে ক্ষমতায়ন, মহিলাদের সমস্ত বিষয়ে এগিয়ে আসার আরও সুযোগ করে দেওয়া, এমনকী তারা যে বিভিন্ন পেশায় কাজ করেন সেগুলোকে সামনে নিয়ে আসা, সেগুলোই এই গানের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে।

কিছু বিচ্ছিন্ন ঘটনার তো প্রতিবাদ হবেই। আবার নানান সরকারি প্রকল্পে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার কত মহিলার উপকার হয়েছে। সব মিলিয়ে মহিলাদের যে বিকাশ, মহিলারা যে সবদিক থেকে এগিয়ে, সব ক্ষেত্রে মহিলারা আছেন, মহিলা শক্তির জয়গান এই গান। এদি তিনি বলেন, আরজি কর ধর্ষণ-খুনকাণ্ডে  প্রত্যেকটি দোষই চরম শাস্তি পাক এটা প্রথম দিন থেকেই আমরা চাইছি। কিন্তু যাদের জমানায় এই ঘটনা একের পর এক ঘটেছে সেই সিপিএম বিজেপি অরাজকতা সৃষ্টির জন্য যে পথ বেছে নিয়েছে সেটা মানা যায় না।

 










Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...