Saturday, May 16, 2026

ফাঁকা বাড়িতে শিশুকে যৌন হেনস্থা! গ্রেফতার নদিয়ার বিজেপি নেতা

Date:

Share post:

শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার এক বিজেপি বুথ সভাপতি। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় যথারীতি মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির নীরবতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি নদিয়ার তৃণমূল নেতৃত্ব।

শান্তিপুর থানার হরিপুর এলাকার সাড়ে তিন বছরের এক শিশুকে নিজের বাড়িতে ডাকেন বিজেপির হরিপুরের বুথ সভাপতি মনোরঞ্জন হালদার। শিশুর পরিবার তাঁর পূর্ব পরিচিত ছিল। সেই ভরসায় পরিবারের লোকেরা শিশুটিকে তাঁর সঙ্গে ছেড়ে দেন। সেই সময় বিজেপি নেতার বাড়ি ফাঁকা ছিল। পরে বাড়ি ফিরে শিশুটি কাঁদতে থাকে। তখনই সন্দেহ হয় পরিবারের। জিজ্ঞাসাবাদ করে যৌন নিগ্রহের ঘটনাটি জানতে পারে শিশুর পরিবার। এরপর তাঁরা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ তদন্তে নেমে বাড়ি থেকে মনোরঞ্জন হালদারকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পকসো ধারা মামলা রুজু হয়েছে। নদিয়া জেলা তৃণমূল সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় দাবি করেন, ৬৫ বছরের বিজেপি বুথ সভাপতি নির্মমভাবে শ্লীলতাহানি করেছে। এই রকম পৈশাচিক ঘটনার পরও বিজেপি (BJP) নেতারা পথে নামেনি। তৃণমূলের (TMC) পক্ষ থেকে আন্দোলনে নামা হয়েছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। গোটা জেলা জুড়ে এই ঘটনার প্রতিবাদ করা হবে বলে জানান তিনি।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...