Friday, May 15, 2026

২৫ দিনের ঘুমন্ত কন্যাকে কুয়োয় ফেললেন মা! শোরগোল শিলিগুড়িতে

Date:

Share post:

২৫ দিনের কন্যা সন্তানকে কুয়োয় ফেলে দিলেন মা! ঘটনায় শোরগোল পড়েছে শিলিগুড়ির (Siliguri) সুকান্তনগর এলাকায়। কুয়ো থেকে শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ (Police)। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।মৃত শিশুকন্যার বাবা জানান, সকালে পাশে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। পরে ঘুম থেকে উঠে দেখেন, পাশে নেই মেয়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে জানতে পারেন তাঁর স্ত্রী শিশুকন্য়াকে কুয়োয় ফেলে দিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকল কর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (Police)। কেন এমন ঘটনা ঘটালেন তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর দুলাল দত্ত (Dulal Dutta) জানান, “শিশুটির বাবা নয়ন চক্রবর্তী পেশায় গাড়িচালক। তিনি বাড়ি ফিরে ঘুমোচ্ছিলেন। সে সময় তাঁর পাশেই শুয়ে ছিল মেয়ে। কখন যে বাচ্চাটির মা তাকে নিয়ে কুয়োর ঢাকনা সরিয়ে ফেলে দিয়েছেন, বাবা জানতে পারেননি। বেশ কয়েক দিন ধরেই নাকি শিশুটিকে কুয়োতে ফেলে দেওয়ার কথা বলছিলেন তাঁর মা। তবে শিশুটির মা সত্যিই মানসিক ভাবে অসুস্থ কি না, সেটা তদন্তসাপেক্ষ৷ এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার অনুরোধ করছি প্রশাসনের কাছে।”









Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...