Thursday, May 14, 2026

বিরাট-রোহিত নন, বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের এই ক্রিকেটারের দিকে নজর অস্ট্রেলিয়ার

Date:

Share post:

সামনেই বর্ডার গাভাস্কর ট্রফি। নভেম্বরে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। এই সিরিজ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে উন্মাদনা। এমনকি এই সিরিজ নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্যাট কামিন্স। তিনি নজর রাখছেন ভারতের ম্যাচের দিকে। ভারতের মাটিতে চলছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। সেই সিরিজের দিকে নজর রাখছেন কামিন্স। জানালেন বিশেষ করে নজর রাখছেন ঋষভ পন্থের দিকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন কামিন্স।

এদিন এক সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে কামিন্স বলেন, “প্রত্যেক দলেই এক বা দু’জন এমন ক্রিকেটার থাকে যারা খেলার ছবি বদলে দেয়। আমাদের দলে ট্রেভিস হেড ও মিচেল মার্শ ও রকম ক্রিকেটার। ভারতের ঋষভ পন্থও একই রকম। আক্রমণাত্মক খেলে। চাপের মধ্যেও ভয়ডরহীন ক্রিকেট খেলে। প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়।” এখানেই না থেমে কামিন্স আরও বলেন,” অস্ট্রেলিয়ার মাটিতেও পন্থ ভাল ইনিংস খেলেছে। তাই ওকে নিয়ে আমরা সতর্ক থাকছি। সামনের সিরিজে কীভাবে পন্থকে আটকানো যায় সেই পরিকল্পনা করছি। এবার ওর ব্যাট চলতে দেওয়া যাবে না।”

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন পন্থ। ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে শতরান করেন পন্থ।

আরও পড়ুন- রাহুল দ্রাবিড়-গম্ভীরকে কি নামে ডাকেন অশ্বিন? জানালেন নিজেই

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...