Tuesday, May 19, 2026

বাংলাদেশে গণতন্ত্র ফিরতে এখনও দেড় বছর! দাবি সেনপ্রধান ওয়াকারের

Date:

Share post:

তিন মাসের মধ্যে নতুন সরকার গঠনের আশা করেছিল বাংলাদেশের (Bangladesh) মানুষ। আশা করেছিল দেশের বিরোধী দল বিএনপিও (BNP)। সেই আশায় জয় ঢেলে অন্তত এক বছরের মধ্যে সরকার গঠনের যে সম্ভাবনা নেই, জানালেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান (Waker-Uz-Zaman)। তাঁর দাবি আগামী দেড় বছরের মধ্যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠনে নির্বাচন হবে। সেই প্রক্রিয়ায় মহম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারকে (interim government) সব রকম সাহায্য করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বাংলাদেশের মানুষকে এখনও ১৮ মাস অপেক্ষা করতে হবে গণতন্ত্র ফিরে পেতে। অর্থাৎ ইউনুস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার এখনও ১৮ মাস শাসন করবে বাংলাদেশ। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও আওয়ামি লিগ (Awami League) নেতারা দাবি জানিয়েছিলেন তিন মাসের মধ্যে সরকার গঠনের। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকেও বিএনপি (BNP) নেতারাও তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকার যে সে পথে হাঁটতে চায় না, স্পষ্ট হয়ে গেল সেনাপ্রধানের কথায়।

অগাস্টে দেশের ক্ষমতা বদলের সময়ে সেনাবাহিনী নিজেদের কোনও রকম পদক্ষেপ থেকে বিরত রাখলেও অন্তর্বর্তী সরকার গঠনের পরে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে বাংলাদেশ সেনা। সেনার পেশাদারিত্ব রক্ষায় সব রকম ভূমিকা নেবেন বলে প্রতিশ্রুতি দেন ওয়াকার। তবে রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী সেকথাও জানান ওয়াকার (Waker-Uz-Zaman)। ইউনুস (Mohammed Yunus) সরকারকে যে কোনও মূল্যে সাহায্য করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সেই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচন প্রক্রিয়া কবে হওয়ার সম্ভব, সেই প্রশ্নের উত্তরে ওয়াকার (Waker-Uz-Zaman) জানান এক বছর ছয় মাস সময় লাগবে নির্বাচন হতে। তিনি জানান, অন্তত এই সময় লাগবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে।

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...