Friday, March 20, 2026

আর জি কর কাণ্ডে ময়নাতদন্তকারীদের বয়ানেই তৈরি নতুন রিপোর্ট!

Date:

Share post:

ট্রেনি চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় এবার ময়নাতদন্তকারী ডাক্তারদের বয়ান অনুযায়ী নতুন রিপোর্ট তৈরি করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি (CBI)। ইতিমধ্যেই মৃতার শরীর থেকে সংগৃহীত বিভিন্ন নমুনা পরীক্ষার রিপোর্টও পাঠানো হয়েছে বিশেষজ্ঞদের কাছে। সূত্রের খবর এই দুই রিপোর্ট নিয়েই আগামী সুপ্রিম শুনানিতে (Supreme Court hearing) তদন্তের গতিপ্রকৃতির আপডেট দিতে চলেছে সিবিআই।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মৃত চিকিৎসকের ময়নাতদন্ত প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। হাসপাতালে যে রিপোর্ট কলকাতা পুলিশের তরফে সিবিআইকে দেওয়া হয়েছিল তা দিল্লি এবং কল্যাণী এইমসের ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়। কিন্তু ভিডিওগ্রাফির (Videography) অস্পষ্টতার কারণে গোটা বিষয়টি বুঝতে সমস্যা হয় বিশেষজ্ঞদের। সেই কারণেই ময়নাতদন্তকারী তিন চিকিৎসককে আলাদা আলাদাভাবে ডেকে সিজিওতে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তরুণী চিকিৎসকের শরীরের বাইরে ও ভিতরের আঘাত সম্পর্কে যে দিকগুলি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তা নিয়ে প্রত্যেক চিকিৎসকের আলাদা ব্যাখ্যা নথিভুক্ত করা হয় বলে খবর মিলেছে। এর সঙ্গে ল্যাব রিপোর্ট যাচাই করে সিদ্ধান্তে পৌঁছতে চাইছে সেন্ট্রাল এজেন্সি। আগামী ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আর জি কর মামলার শুনানিতে সিবিআইয়ের নয়া স্ট্যাটাস রিপোর্টে আলাদা করে এই বিষয়টির উল্লেখ থাকবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।


 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...