Thursday, May 14, 2026

বাংলার সংরক্ষিত চাকরি ‘চুরি’ ভিনরাজ্যর, তথ্য দিয়ে অভিযোগ ‘বাংলা পক্ষের’

Date:

Share post:

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে বাংলার জন্য সংরক্ষিত চাকরি চুরি করছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড-সহ অন্যান রাজ্য। টাকার মাধ্যমে বাংলার ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বা সরাসরি ডোমিসাইল জাল করে চলছে এই চাকরি দখল। শনিবার একাধিক তথ্য তুলে ধরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলো বাংলা পক্ষ।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষায় রাজ্য সরকারের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত পদে বিহার থেকে এসে পরীক্ষা দেওয়ার অভিযোগ তুলে দুই পরীক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠছিল বাংলা পক্ষ নামে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। বৃহস্পতিবারই পরীক্ষার্থীদের হেনস্থার বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ। রাজনৈতিক মহলেও পড়ে যায় শোরগোল। এবার হাটে হাঁড়ি ভাঙতে বাংলা পক্ষের তরফে একাধিক তথ্য তুলে ধরা হল। ২০২১ এবং ২০২২ সালের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগের নথি সামনে এনে এই অভিযোগ করা হয়েছে বাংলা পক্ষ-এর তরফ থেকে।

SSC-GD ২০২১ এ নিয়োগে বাংলার রাজ্য কোটায় সংরক্ষিত আসন ৩০০০ এর মধ্যে ১৮৭৪ টি আসনের চাকরি কাগজ জাল করে পেয়েছে বাইরের রাজ্যের লোকজন। পাশাপাশি SSG-GD-২০২২ এ বাংলার জন্য সংরক্ষিত ৬০০০ আসনের মধ্যে ৩৬২৭ চাকরি ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে চুরি করেছেন ভিন রাজ্যের প্রার্থীরা। অর্থাৎ ৬০% বাংলার চাকরি চুরি করেছেন বিহার, উত্তপ্রদেশের মত রাজ্যের বেকার যুবকেরা। এই সমস্ত ক্ষেত্রে জাল ডোমিসাইল সার্টিফিকেট ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ঢুকছে ভিনরাজ্যের ছেলেমেয়েরা। হয় তারা ডোমিসাইল জাল করছে, কিংবা বাংলায় ১০ বছর না থেকেও ভুল তথ্য দিয়ে SDO অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট তুলছে বলে অভিযোগ বাংলা পক্ষের।

 









Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...