Wednesday, June 24, 2026

সোমবার থেকে রাজ্যে পূর্ণ কর্মবিরতির ‘থ্রে.ট’ জুনিয়র ডাক্তারদের!

Date:

Share post:

ফের কর্ম বিরতির পথে হাঁটতে চলেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। শনিবার মেডিক্যাল কলেজগুলির জিবি মিটিং-এর (GB meeting) পর এই সিদ্ধান্তের কথাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয় কার্যত হুঁশিয়ারির সুরে WBJDF-এর প্রতিনিধিরা বলেন সোমবার সুপ্রিম শুনানিতে (Supreme Court hearing) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদি তাদের মনঃপুত না হয় তাহলে বিকেল থেকেই তাঁরা গোটা রাজ্য জুড়ে ‘সিজ ওয়ার্ক’ শুরু করবেন। অর্থাৎ ‘থ্রেট কালচারের’ (Threat Culture) বিরুদ্ধে অভিযোগ করে আন্দোলনে নামা জুনিয়র ডাক্তাররা নিজেরাই ‘ওপেন থ্রেট’ দিলেন এবার। ডাক্তারির শপথ ভুলে মিডিয়ার লাইম লাইটে থাকতে নয়া কর্মসূচির ঘোষণা।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ট্রেনি চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনাকে ইস্যু করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনার নামে ৪২ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র ডাক্তাররা। বারবার নিজেদের নিরাপত্তার বিষয়টিকে ‘ফোকাস’ করতে চেয়েছেন তাঁরা, সঙ্গে জুড়েছে তিলোত্তমার বিচারের দাবি। এর মাঝেই মহালয়া ও অষ্টমীর রাত দখল কর্মসূচির আহ্বান জানিয়ে নাগরিক সমাজকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। এবার ফের সম্পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College and Hospital) চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর মৃত রোগীর পরিবারের চড়াও হওয়ার ঘটনাকে শিখণ্ডী করে, আন্দোলনের নামে কর্মবিরতির ঘোষণা থেকেই স্পষ্ট যে আরও একবার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করতে চলেছেন ট্রেনি ডাক্তারবাবুরা। পুজোর আবহে এমনিতেই ডাক্তার পাওয়া যায় না বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। এখন জুনিয়র ডাক্তারদের সম্পূর্ণ কর্মবিরতি শুরু হলে সমস্যায় পড়তে হবে আমজনতাকে।


 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...