Tuesday, June 2, 2026

দুরন্ত বুমরাহ, জিতেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স

Date:

Share post:

ওয়াংখেড়েতে বিধ্বংসী জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। আর তাতেই লখনউ সুপার জায়ান্টসের(lsg) বিরুদ্ধে বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের(MI)। শুরুটা ভালভাবে করতে না পারলেও, এবার জয়ের হ্যাটট্রিক করে ফেলল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। গত দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের নায়ক ছিলেন রোহিত শর্মা(Rohit Sharma)। এদিন তিনি ব্যর্থ। তবে জয় পেতে অসুবিধা হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। কারণ বল হাতে এদিন নিজের ফর্মে ছিলেন বুমরাহ। একাই চার উইকেট তুলে মুম্বইয়ের জয়ের রাস্তা প্রশস্ত করে দেন বুমরাহ(Jasprit Bumrah)। ৫৪ রানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স(MI)।

সেখানেই লখনউ সুপার জায়ান্টস ব্যাটারদের তাঁর সামনে অসহায়ের মতো আত্ম সমর্পণ করা ছাড়া আর কোনও উপায় ছিল না। টস জিতে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। সেখানে রোহিত শর্মা শুরুটা ভাল করলেও ময়াঙ্কের কাছেই আটকে যান তিনি। কিন্তু মুম্বইকে রোখা সম্ভব হয়নি। সূর্যকুমারের ২৮ বলে ৫৪ রান এবং রিকেলটনের ৩২ বলে ৫৮ রানের ইনিংস।

তাদের পারফরম্যান্সে ভর করেই ২১৫ রানে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে লড়াই করার চেষ্টা করলেও বুমরাহ ও বোল্টের দাপটে মুম্বইয়ের সামনে দাঁড়াতে পারেনি লখনউ সুপার জায়ান্ট। লখনউ সুপার জায়ান্টসের সেরা ব্যাটাররাই তাদের শিকার। একাই এদিন চার উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরারহ।

মার্করাম, ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন বুমরাহ। এছাড়াও বোল্টের শিকার মিচেল মার্শ, আয়ূশ বাদোনি। ১৬১ রানেই লখনউকে শেষ করে দেয় মুম্বই ইন্ডিয়ান্স।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...