Friday, April 24, 2026

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, বিকেলেই প্রশাসনিক বৈঠকের সম্ভাবনা

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দুপুরেই কলকাতা থেকে বাগডোগরা হয়ে শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee will go to North Bengal today)। এর আগে দক্ষিণবঙ্গের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন তিনি। এবার উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনিক বৈঠক (Administrative meeting) করার কথাও রয়েছে তাঁর।

একটানা বৃষ্টিতে প্রতিদিন ধস নামছে উত্তরে। বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। নবান্ন সূত্রে জানা যাচ্ছে পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী পাহাড়ে যাবেন কিনা তা ঠিক হবে। তবে আপাতত যা খবর তাতে সেই সম্ভাবনা কম। এদিন বিকেল পাঁচটা নাগাদ উত্তরকন্যায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ সোমবার তিনি কলকাতায় ফিরবেন কারণ পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠক রয়েছে তাঁর। সেখানে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত আলোচনাও হবে বলে মনে করা হচ্ছে।


 

Related articles

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...

প্রথমদফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে: দাবি তৃণমূলের সেনপতির, ৪ মে বাংলায় থাকতে বললেন শাহকে 

”প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন কিন্তু মিলে যায়।...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৯ অভিযোগ: নতুন করে অপসারণের নোটিশ ৭৩ সাংসদের

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার যেভাবে দেশের একাধিক রাজ্যে এসআইআরের নামে বেছে বেছে ভোটারদের নাম বাদ দিয়ে কেন্দ্রের...