Saturday, May 23, 2026

প্রচারের শেষ লগ্নে কাঠুয়ায় অসুস্থ খড়্গে, সামলে নিয়ে ফের মোদি হঠাও অভিযানে

Date:

Share post:

আগামী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই রবিবার ছিল প্রচারের শেষ দিন। কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারের জন্য রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার জাসরোটায় গিয়েছিলেন মল্লিকার্জুন খড়্গে। বক্তৃতার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই নেতা। রবিবার প্রচারের শেষ লগ্নে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বক্তব্য রাখতে রাখতে হঠাৎই ভারসাম্য হারান। তবে বড় বিপদ হওয়ার আগেই দলের নেতা-কর্মীরা প্রবীণ এই কংগ্রেস নেতাকে ধরে চেয়ারে বসিয়ে দেন।যদিও কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন তিনি।কংগ্রেস সভাপতি উপস্থিত জনতাকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি বেঁচে থাকবেন।

তিনি বলেন, আমার বয়স ৮৩। আমি এত তাড়াতাড়ি মরব না। মোদিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমি বেঁচে থাকব।খড়্গের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে পুত্র তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খড়্গে বলেন, কংগ্রেস সভাপতি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে মেডিক্যাল টিমের সদস্যেরা দেখেছেন। তার রক্তচাপ একটু কম রয়েছে। এমনিতে উনি ভাল আছেন।সবাই প্রবীণ এই নেতার সুস্ততা কামনা করেছেন।









 

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...