Saturday, May 23, 2026

তিস্তা ব্যারেজ পরিদর্শনে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ

Date:

Share post:

গতবছর উত্তর সিকিমে গ্লেসিয়ার বিপর্যয়ের কারণে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ব্যাপক ক্ষতির সামনে পড়েছিল গাজলডোবার তিস্তা ব্যারাজ।পাহাড় থেকে বিপুল পরিমাণ পলি মাটি নেমে আসায় স্বাভাবিক গভীরতা হারিয়েছিল তিস্তা।শুধু তাই নয় জলের তোড়ে ভেসে আসা বড় বড় গাছের গুঁড়ির আঘাতে ব্যাপক ক্ষতি হয় ব্যারাজের।রবিবার সেই গজলডোবা তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।এদিন তিনি দ্রুত নদী সহ ব্যারাজকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন।

এদিন বেলা আড়াইটে নাগাদ জলপাইগুড়ির গজলডোবায় তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন রাজ্যের মুখ্য সচিব। তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।পাহাড় ও  সমতলে টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে তিস্তায়। দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। তাই এই পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন খোদ মুখ্যসচিব।









 

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...