Saturday, May 16, 2026

বৃষ্টি থেকে মিলতে পারে ছুটি! পুজোর আগেই কী আবহাওয়ার সুখবর

Date:

Share post:

একদিকে যখন দুর্গাপুজোর কেনাকাটা, সাজসজ্জার দিকে আস্তে আস্তে রাজ্যের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তখনই প্রবল দুর্যোগের ভয়াবহ ছবি দক্ষিণ বঙ্গ থেকে উত্তর বঙ্গের একাধিক জেলায়। একদিকে ডিভিসির (DVC) ছাড়া জলে বানভাসি দক্ষিণের জেলাগুলির মানুষ অপেক্ষা করছেন যেন প্রাকৃতিক দুর্যোগ একেবারে কেটে যায়। অন্যদিকে উত্তরের বানভাসি জেলাগুলির মানুষও আবহাওয়ার সুদিনের অপেক্ষায়। তারই মধ্যে সুখবর শোনাচ্ছে আবহাওয়া দফতর।

পুজোর সময় দুর্যোগের পূর্বাভাস দেওয়া আবহাওয়া দফতর অবশ্য আবহাওয়ায় শরতের (autumn) আগমনের বার্তা দিচ্ছে। সোমবার উত্তরের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের কিছু জেলাতেও থাকছে। মহালয়ার দিন পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা শোনাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরের জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও মহালয়ার দিন দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা নেই।

ইতিমধ্যেই নেপাল ও বিহারে বন্যা পরিস্থিতির জেরে আশঙ্কায় ভুগছে মালদহ, মুর্শিদাবাদ জেলা। চাপ বাড়ছে গঙ্গার পাশাপাশি টাঙন, পুনর্ভবা নদীতেও। সতর্ক করা হয়েছে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের। গঙ্গার জলস্তর প্রায় এক মিটার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত মানিকচক ব্লকে সতর্ক প্রশাসন।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...