Thursday, March 19, 2026

পুজোর মাসে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, চটপট সেরে ফেলুন দরকারি কাজ

Date:

Share post:

অক্টোবরের (October) শুরুতেই উৎসবের মেজাজ। আর তাতে গা ভাসাতে তৈরি আপামর বাঙালি। তবে উৎসবের ( Festival)মাসে কপালে চিন্তার ভাঁজ ফেলবে ব্যাঙ্ক পরিস্থিতি! কারণ, দুর্গাপুজো,লক্ষ্মীপুজো,কালীপুজোর আবহে আগামী মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank)। তাই টাকা নিয়ে সমস্যায় না পড়তে চাইলে ছুটির আগেই ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম সেরে নিন।

আরবিআইয়ের (RBI)ছুটির তালিকা অনুসারে, সমস্ত রাজ্য (State) ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে অক্টোবর মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে যেমন রয়েছে উৎসব ও জাতীয় ছুটির দিনগুলি, তেমনই আছে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার (Saturday) এবং রবিবার (Sunday)।

ব্যাঙ্ক বন্ধের তালিকা এক ঝলকে-

১ অক্টোবর- জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে বিধানসভা ভোটের জন্য

২ অক্টোবর-গান্ধী জয়ন্তী, মহালয়া

৩ অক্টোবর-রাজস্থানে ব্যাঙ্ক বন্ধ নবরাত্রির জন্য

৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি

১০ অক্টোবর- দুর্গাপুজো, দশেরা

১১ অক্টোবর-অষ্টমী/ নবমী

১২ অক্টোবর-দশেরা/ বিজয়া দশমী

১৩ অক্টোবর-সাপ্তাহিক ছুটি

১৪ অক্টোবর-দুর্গাপুজো সিকিমে

১৬ অক্টোবর-লক্ষ্মীপুজো পশ্চিমবঙ্গ

১৭ অক্টোবর-মহর্ষী বাল্মীকী জয়ন্তী কর্ণাটক, অসম, হিমাচল

২০ অক্টোবর-সাপ্তাহিক ছুটি

২৬ অক্টোবর-ফোর্থ সাটার ডে

২৭ অক্টোবর-সাপ্তাহিক ছুটি

৩১ অক্টোবর-দিওয়ালি/কালীপুজো

তবে ছুটি থাকলেও গ্রাহকরা অনলাইন ব্যাঙ্কিং (Online Banking) এবং মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমে সহজেই তাদের আর্থিক কাজকর্ম করতে পারবেন। এ ছাড়াও, এটিএম পরিষেবাগুলিও সচল থাকবে।









Related articles

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...