Saturday, June 13, 2026

এখন অনলাইনে মিলবে রাজ্যের গ্রামীণ শিল্পীদের হস্তশিল্প সামগ্রী

Date:

Share post:

রাজ্যের গ্রামীণ শিল্পীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী এবার দেশ বিদেশের যে কোনও জায়গা থেকে অনলাইনে কেনা যাবে। সৃষ্টিশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের জনপ্রিয় হস্তশিল্প গুলির বিপণন, প্যাকেজিং ও বাজারজাত করণের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য পেশাদার সংস্থার সহায়তায নেওয়া হবে।  পেশাদার সংস্থাকে দিয়েই ধনেখালি তাঁত এবং জামদানি-সহ বাংলার লোকশিল্পীদের তৈরি মোট সাত ধরনের হস্তশিল্প সামগ্রীকে নতুন মোড়কে বাজারে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইন বিপণন ছাড়াও দেশ-বিদেশের বড় বড় বিমানবন্দর এবং রেল স্টেশনে সৃষ্টিশ্রীর আউটলেট খোলা হবে। সেখানে এই সব পণ্যের প্রদর্শনী ও বিপণনের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, হস্তশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত রাজ্যের কয়েক লক্ষ মানুষ বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া এই সব শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের ঐতিহ্যকে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও মাথায় রাখা হয়েছে।

অনলাইনে এইসব জিনিসের অর্ডার করা যাবে। উত্তর দিনাজপুরের ডোকরা, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, ঝাড়গ্রামের সাবাই ঘাসে তৈরি সামগ্রী, মালদার আম, আচার, আমসত্ত্ব, দার্জিলিংয়ের মোমবাতি, সাবান এবং সুগন্ধী তেল — কী নেই সেই তালিকায়! বিদেশে যে সব বড় বড় প্রদর্শন এবং মেলা হয়, সেখানেও এখন থেকে বাংলার হস্তশিল্পের স্টল দেওয়া হবে।এজন্য সোশ্যাল মিডিয়া এবং বিদেশের টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হবে। আন্তর্জাতিক মানের সামগ্রী তৈরিতে হস্তশিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিপণনের জন্য ‘চেন সিস্টেম’ তৈরি করা হবে। দেশ-বিদেশের নামকরা কয়েকটি বিপণনী সংস্থার সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চলেছে সরকার।









Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...