Sunday, May 10, 2026

‘কুইসেক’ এককে জল মাপলেন দীপ্সিতা! চরম ট্রোলিং সমাজমাধ্যমে

Date:

Share post:

‘শিক্ষিত’ বামনেত্রীর মুখে এ কী কথা! জল মাপার একক কীনা “কুইসেক”। দীপ্সিতা ধরের (Dipsita Dhar) মন্তব্যের পর চরম ট্রোলিং শুরু স্যোশাল মিডিয়ায়। ডিভিসির (DVC) ছাড়া জলে ‘ম্যান মেড বন্যা’ রাজ্যে। হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, চরম দুর্গতি সাধারণ মানুষের। ত্রাণের কাজ চলছে জোরকদমে। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শনে গিয়ে ভুলবশত ডিভিসি থেকে জল ছাড়া প্রসঙ্গে বলেছিলেন, “কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে।” যা নিয়ে কটাক্ষ শুরু করে বিরোধীরা। এবার রচনাকে বিঁধতে গিয়ে নিজেই চরম ভুল উচ্চারণ করে বিপাকে তথাকথিত ‘শিক্ষিত’ বাম যুবনেত্রী। তিনি কী না বললেন জলের একক ‘কুইসেক’!

দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে যেভাবে মানুষকে সমস্যায় পড়তে হয়েছে সেখানে সবার আগে অসহায় মানুষের কাছে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক হাঁটু জলে নেমে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন থেকে পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন তিনি। হুগলির আরামবাগ, খানাকুলের জল এখনও নামেনি। এই অবস্থায় এলাকার মানুষ তৃণমূল সাংসদকে পাশে পেয়ে আশার আলো দেখছেন। আর উল্টোদিকে শুরু হয়েছে বাম- রামের কটাক্ষ। এবার কমরেড দীপ্সিতার বক্তব্যে সমাজমাধ্যমে শুরু চরম ট্রোলিং। রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে দীপ্সিতা বলেন, “কুইন্টাল কুইন্টাল চাল মাপতে যারা ব্যস্ত থাকেন, তাঁরা জল পরিমাপের যে ইউনিট কুইসেক…”। ব্যাস এরপর এই কুইসেককে কেন্দ্র করেই সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার দীপ্সিতা। যে দল নিজেদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গর্ব অনুভব করে সেই দলের যুবনেত্রীর শিক্ষার জ্ঞান যে কতটা তা ‘কুইসেক’ মন্তব্যেই স্পষ্ট।

 

Related articles

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...