Monday, March 16, 2026

ব্যাপার কী! স্যোশাল মিডিয়ায় একে অপরকে ‘চ্যালেঞ্জ’ দেব-কুণালের

Date:

Share post:

এ কী! কী হল হঠাৎ! অভিনেতা-সাংসদ দীপক অধিকারী তথা দেব (Dev) আর তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) স্যোশাল মিডিয়ায় সরাসরি একে অপরকে ‘চ্যালেঞ্জ’ জানাচ্ছেন। কারণ কী? কোনও রাজনৈতিক বিষয় নিয়ে মতানৈক্য? এবার কি তাহলে সম্মুখ-সমরে নামছেন তাঁরা। বৃহস্পতিবার, কী হবে? প্রবল কৌতুহল সমাজ মাধ্যমে।কারণ, মঙ্গলবার দেব ও কুণাল দুজনেই নিজেদের এক্স হ্যান্ডেলে (X-Handle) দুটি পোস্টার পোস্ট করেন। প্রথমে চ্যালেঞ্জের সুরে একটি পোস্টার (Poster) পোস্ট করেন দেব। তাতে লেখা, “বৃহস্পতিবার গিয়ে বুঝে নেব”। লেখেন, দেখা হোক।

এর পরেই তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ “বৃহস্পতিবার দেবকে দেখে নেব“ বলে পোস্টার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, দেখা যাবে। খেলা হবে।

এই দুই পোস্টার নিয়ে তুমুল শোরগোল স্যোশাল মিডিয়ায়। এর আগে দেবের ফিল্ম, লোকসভা নির্বাচন-সহ সব মন্তব্য নিয়ে কুণালের ঠাণ্ডা লড়াইয়ের সাক্ষী বাংলা। তবে, দেবের ছবি-অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন সাংসদের মুখে। কিন্তু এবার কী হল! সাম্প্রতিক ঘটনা নিয়েও তাঁদের মধ্যে মন কষাকষি হয়নি। তাহলে চ্যালেঞ্জ কীসের! অনেকের মতে, এটা ছবির প্রোমোশন হতে পারে। কারও মতে, রাজনীতি নিয়ে খোলাখুলি কথা বলবেন দুজনে। কিন্তু তাঁদের সেই বাকযুদ্ধ (?) দেখা যাবে কোথায়? তা নিয়েও মুখে কুলুপ দুপক্ষের। মঙ্গলবার, সাংবাদিক প্রশ্নের জবাবেও কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, দেখলাম দেব লিখেছে বুঝে নেব। আমিও তাই বললাম দেখে নেব। এর বেশি ভাঙতে চাননি কুণাল। এই গুরুবারের চ্যালেঞ্জ নিয়ে কৌতুহল তুঙ্গে।







spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...