Sunday, May 10, 2026

১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে কুন্তল ঘোষের জামিন মামলার, নিম্ন আদালতকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত ও বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জামিনের আবেদনের নিষ্পত্তি করতে হবে ১০ দিনের মধ্যে, মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতের উদ্দেশে এমন নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ জারি করেছেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ৷

উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরেই বিশেষ সিবিআই আদালতে চলছিল কুন্তল ঘোষের জামিন মামলার শুনানি৷ রায়দান হওয়ার আগেই নিম্ন আদালতের বিচারক পরিবর্তন হয়ে যায়৷ এর জেরে তৈরি আইনি জটিলতার অবসানের লক্ষ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ফের নতুন করে শুরু হয় কুন্তলের জামিন মামলার শুনানির আর্জি জানায়৷ সেই আর্জি মেনেই শুরু হয় শুনানি পর্ব৷ এই ঘটনাপ্রবাহের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কুন্তল ঘোষ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া স্পষ্ট করেছেন তাদের অবস্থান, জানিয়ে দিয়েছেন বিশেষ সিবিআই আদালতকে কুন্তলের জামিন মামলার নিষ্পত্তি করে রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে৷ এই রিপোর্ট খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সুপ্রিম কোর্ট, জানিয়ে দিয়েছেন দুই বিচারপতি৷ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অক্টোবর৷

আরও পড়ুন- একাধিক অভিযোগ! এবার বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল আইএমএ

 

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...