Friday, June 5, 2026

আজ জাগোবাংলা ‘ উৎসব’ সংখ্যার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ মহালয়া (Mahalaya)। প্রত্যেক বছরের রীতিমাফিক পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনার মাহেন্দ্রক্ষণেই জাগোবাংলা (Jago Bangla ) উৎসব সংখ্যার প্রকাশ হতে চলেছে। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত দিয়েই দলীয় মুখপাত্র ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যার উদ্বোধন হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। পাশাপাশি দলনেত্রীর কথা ও সুরে এবছরের পুজোর গানের অ্যালবাম ‘অঞ্জলি’র আনুষ্ঠানিক প্রকাশ হবে। নজরুল মঞ্চে (Nazrul Manch) বর্ণাঢ্য এই বাৎসরিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (CM of West Bengal) ছাড়াও উপস্থিত থাকবেন দলের প্রথম সারির নেতৃত্বরা। থাকবেন মন্ত্রী-সাংসদ-বিধায়ক-সহ দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। যাঁদের লেখা প্রবন্ধ-গল্প-উপন্যাস-ছোটগল্প-কবিতা জায়গা পেয়েছে এবারের ‘ উৎসব’ সংখ্যায় তাঁদের প্রত্যেকের উপস্থিতিতেই এই পূজাবার্ষিকী প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে।

বছরের প্রত্যেকটা দিন রাজনীতি থেকে খেলাধুলা সাহিত্য থেকে বিনোদনের খবর পরিবেশন করে ‘জাগো বাংলা’ পত্রিকা। এসবের মাঝেই প্রত্যেকে মুখিয়ে থাকেন মহালয়ার জন্য। এদিনের উৎসব সংখ্যার প্রকাশ যেন নেত্রী এবং তৃণমূল শুভাকাঙ্খীদের ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে লেখার আঙ্গিকে মানুষের আরও কাছে পৌঁছে দেয়। বাংলার দুর্গাপুজো (Durga Puja in West Bengal) ধর্মীয় আচারের রীতির পাশাপাশি সামাজিক উৎসবের তকমা পেয়েছে বহুকাল আগেই। যত সময় যাচ্ছে এর মহিমা বেড়েই চলেছে। যার মাধ্যমে মৃৎশিল্পী থেকে ঢাকি, মণ্ডপসজ্জা থেকে আলোকসজ্জা— সব কিছুতেই জড়িয়ে আছে মানুষের আর্থিক ব্যবস্থাপনার দিকটি। এই সময় বাংলার জিডিপি দেশের জিডিপিকেও হার মানায়। দুর্গোৎসবের প্রত্যক্ষ ও পরোক্ষ আয়ে জেগে ওঠেন বাংলার মানুষ। উৎসবের আবহে সৃজনশীলতার প্রকাশ এবং রোজগারের পথ প্রশস্ত হওয়ার কেন্দ্রবিন্দুতে বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব। পুজোর বাকি আর মাত্র ৭ দিন।

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...