Sunday, May 17, 2026

গান্ধীজয়ন্তীতে বিভাজন ভুলে একতার পক্ষে সরব হওয়ার বার্তা অভিষেকের

Date:

Share post:

দেশে মাথা চাড়া দিচ্ছে বিভেদকামী শক্তি। যার জেরে সাম্য- অহিংসা পদদলিত। গান্ধী জয়ন্তীতে তার আদর্শকে সামনে রেখে দেশ গঠনে সাম্যের বার্তা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। দেশের বর্তমান পরিস্থিতিতে গান্ধীর আদর্শকে সামনে রেখে ঐক্যের বার্তা দেন তিনি।

দেশে ধর্মের নামে, জাতের নামে বিভাজনের রাজনীতি করছে গেরুয়া শিবির। এর বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাম্যের পক্ষে লড়াই করেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর জন্মজয়ন্তীতে সেই আদর্শকে তুলে ধরে বিভেদকামী শক্তিকে সরিয়ে ঐক্য স্থাপনের পক্ষে সরব অভিষেক (Abhishek Bandyopadhyay)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, “গান্ধী জয়ন্তীর পুণ্যলগ্নে, জাতির জনকের প্রতি শ্রদ্ধায় জানাই। মহাত্মা গান্ধী সত্য, অহিংসা ও সাম্যের পক্ষে ছিলেন। সেই নীতি আজ বিভেদকামী মানুষের কাছে পদদলিত।”

পাশাপাশি, এই দিনে গান্ধীজির নীতিকে সামনে রেখে দেশের ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান অভিষেক। তাঁর কথায়, “আজকের দিনে নীরব না থাকার অঙ্গীকার করি। যে নীতির পক্ষে গান্ধীজি দাঁড়িয়েছিলেন সেই ঐক্য ও সাম্যের নীতির পক্ষে দাঁড়াই।”


Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...