Friday, June 5, 2026

দিল্লিতে ২ হাজার কোটি টাকার মা.দক উদ্ধার, গ্রে.ফতার ৪

Date:

Share post:

দিল্লিতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হল ৫০০ কেজি মাদক। যার আন্তর্জাতিক বাজারে দাম অন্তত ২ হাজার কোটি টাকা। এই মাদক পাচারের ঘটনায় জড়িত ৪ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ দিল্লিতে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময়েই এই বিপুল পরিমাণ কোকেন তদন্তকারীদের নজরে আসে। পুলিশের দাবি, এত বিপুল পরিমাণ কোকেন উদ্ধারের ঘটনা দিল্লিতে এই প্রথম। গোটা ঘটনার পেছনে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক অনুমান। বাজেয়াপ্ত হওয়া এই মাদক কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত সেই সব বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ।

আরও জানা গিয়েছে, দিল্লির বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে মাদক সরবরাহ করত ওই আন্তর্জাতিক চক্র। দিল্লি পুলিশের তৎপরতায় এই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দা ফাঁস হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- এবার ‘অন্তরলোক’ এর সন্ধানে চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

 

 

 

Related articles

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...