Sunday, June 28, 2026

অলিম্পিক্সের সময় বিনেশকে ফোন প্রধানমন্ত্রীর, ধরেননি ভারতীয় কুস্তিগির

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সের সময় নাকি বিনেশ ফোগাটকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ফোন ধরেননি ভারতীয় কুস্তিগির। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন বিনেশ। প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি হওয়াতে টুর্নামেন্টে থেকে বাতিল করা হয়েছিল বিনেশ ফোগাটকে। সেই কঠিন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ভারতীয় তারকা কুস্তিগিরকে। কিন্তু তিনি ফোন ধরেননি। ঘটনার প্রায় দেড় মাস পর জানালেন বিনেশ নিজেই।

কুস্তি থেকে অবসর নিয়ে বিনেশ এখন রাজনীতির ময়দানে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে তিনি লড়ছেন। বিনেশের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী ফোন করলেও আমি ধরিনি। ওই ফোন সরাসরি আমার কাছে আসেনি। ভারতের যে সব কর্তারা অলিম্পিক্সে গিয়েছিলেন, তাঁরাই জানান প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে চান। আমি কথা বলার জন্য তৈরি ছিলাম। কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়, আমার টিমের কেউ ফোনের সময় থাকতে পারবে না। বাইরের দু’জন ব্যক্তি থাকবেন। যাঁরা সোশ্যাল মিডিয়ার জন্য ফোনের কথাবার্তা রেকর্ড করবেন। নিজের আবেগ ও কঠোর পরিশ্রমকে সোশ্যাল মিডিয়াতে রসিকতার শিকার করতে চাইনি। তাই ফোন ধরতে অস্বীকার করি।

এরপর বিনেশ আরও বলেন, “ প্রধানমন্ত্রী যদি সত্যিই ক্রীড়াবিদদের ব্যাপারে ভাবতেন, তাহলে রেকর্ডিং ছাড়াই কথা বলতে রাজি হতেন। উনি হয়তো আন্দাজ করেছিলেন, আমাকে ফোন করলে গত দুটো বছরের প্রসঙ্গ উঠবে। তাই হয়তো আমার টিমের সদস্যদের রাখতে চাননি। তাহলে কথাবার্তার রেকর্ডিং সম্পাদনা করে সোশ্যাল মিডিয়াতে দিতে সুবিধা হত। অথচ আমার কাছে রেকর্ডিংয়ের কোনও সুযোগ ছিল না।“

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ


Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...