Thursday, May 14, 2026

প্রয়াত কাজী নজরুলের নাতি অনির্বাণ! কলকাতায় সমাহিত করা হবে কবি-পৌত্রকে

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত কাজী অনির্বাণ (Kazi Anirban)। পেশায় চিত্রশিল্পী অনির্বাণ মৃত্যুকালে বিদেশে ছিলেন বলে খবর। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন কবি নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজী। কলকাতাতেই অনির্বাণকে সমাহিত করা হবে, উপস্থিত থাকবে নজরুল পরিবার। সমাজ মাধ্যমে নজরুলের নাতির দেওয়া উপহারের ছবি পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslim Nasrin)।

 

বিদ্রোহী কবির জীবদ্দশাতেই পিতৃহারা হন কাজী অনির্বাণ। তাঁর মা কল্যাণী কাজী (Kalyani Kazi) একজন লেখক ও সঙ্গীতশিল্পী। গত বছর ‘পিপ্পা’ (Pippa ) ছবিতে ব্যবহার হওয়া ‘লৌহ কপাট’ গানের রিমেক নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ওঠে তখন প্রতিক্রিয়া দিয়েছিলেন অনির্বাণ। জানিয়েছিলেন, গানের ব্যাপারে তাঁর মায়ের থেকে সম্মতি নেওয়া হলেও সুর বা কথা পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি। এমনকি এ আর রহমানের (AR Rahman) মতো সংগীত পরিচালক গানটি পাবলিক প্লাটফর্মে নিয়ে আসার আগে নজরুল পরিবারকে শোনাননি বলে অভিযোগ ওঠে। এরপর আর খুব একটা চর্চায় থাকেননি অনির্বাণ। দিন কয়েক আগেই সস্ত্রীক সুইজারল্যান্ডে বেড়াতে যান তিনি। সেখানকার এক হোটেলেই প্রয়াত হন।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...