Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ, মামলা দায়ের

Date:

Share post:

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ।কর্নাটকে বিজেপির জোটসঙ্গী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।যা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে। জানা গিয়েছে, কুমারস্বামীর বিরুদ্ধে তোলাবাজি এবং হুমকির অভিযোগ এনেছেন তারই দলের প্রাক্তন বিধান পরিষদ সদস্য। কুমারস্বামী এবং জেডিএসের আর এক নেতা রমেশ গৌড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেডিএসেরই প্রাক্তন নেতা প্রাক্তন বিজয় টাটা।

তিনি অভিযোগ করেছেন, গত অগাস্ট মাসে কর্নাটকের এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য রমেশ গৌড়া এবং কুমারস্বামী তার কাছে ৫০ কোটি টাকা দাবি করেছিলেন। সেই টাকা তিনি দিতে চাননি। এরপরই তাকে হুমকি দেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। বিজয় টাটার আরও অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়িক ক্ষেত্রে খারাপ পরিণতির জন্য তাকে তৈরি থাকতে বলা হয়েছিল।প্রাক্তন জে়ডিএস নেতার অভিযোগের প্রেক্ষিতে কুমারস্বামী ও গৌড়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২) এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

কে এই বিজয় টাটা? তিনি একসময় জেডিএসের শীর্ষ সারির নেতা ছিলেন। একসময় বিধান পরিষদ সদস্যও ছিলেন। মাস কয়েক আগেও দলের সোশ্যাল মিডিয়ার শাখার সহ-সভাপতি ছিলেন।এরই পাশাপাশি জমি-বাড়ির ব্যবসাও রয়েছে তার। সেই ব্যবসায়িক কারণেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

যদিও দেবেগৌড়া এই অভিযোগের গুরুত্ব দিতে নারাজ। তার সাফ কথা, এসব উটকো অভিযোগ নিয়ে আমি কোনও জবাব দেব না।কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কর্নাটক পুলিশ তাকে নোটিশ দিলে তিনি এই অভিযোগ নিয়ে ভাববেন। তার আগে নয়।এখন দেখার, আগামী দিনে এই অভিযোগের সত্যতা কতটা প্রকাশ্যে আসে। সেদিকেই তাকিয়ে সবাই।









 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...