Sunday, May 3, 2026

কথা ভাঙলেন রশিদ, জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন আফগান ক্রিকেটার

Date:

Share post:

দ্বিতীয় ইনিংস শুরু করলেন আফিগানিস্তান ক্রিকেটার রশিদ খান। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রশিদের সঙ্গে একই দিনে তাঁর তিন ভাই আমির খলিল, জাকিউল্লা এবং রাজা খানও বিয়ে করলেন। তবে রশিদ বিয়ে করতেই , সোস্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝড়। নেটিজেনরা বলছেন কথা রাখেননি রশিদ। যদিও মজার ছলে। কারণ রশিদ বলেছিলেন, আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না। আফগানিস্তানের বিশ্বকাপ জয় এখনও অধরা, কিন্তু বৃহস্পতিবার বিয়ে করে ফেলন রশিদ।

এদিকে রশিদের বিয়েতে চাঁদের হাঁট। বৃহস্পতিবার কাবুলের এক নামকরা হোটেলে বসে রশিদ খানের বিয়ের বাসর। পাস্তুনি পোশাকে ছিলেন রশিদ। একই রকমের পোষাক পরেছিলেন তাঁর তিন ভাই আমির খলিল, রাজা খান ও জাকিউল্লাহ।

এদিকে রশিদের বিয়েতে উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান। এছাড়া ছিলেন ক্রিকেটার মহম্মদ নবি, ওমারজাই, নাজিবুল্লাহ জারদান, মুজিব উর রহমান, রহমত শাহ। সতীর্থদের সঙ্গে ছবিও তোলেন রশিদ। হোটেলের বাইরে বাজি পোরানো হয়। বিভিন্ন জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন রশিদ। রাজকীয় ব্যবস্থাপনার পাশাপাশি হোটেলে ছিল কড়া নিরাপত্তা। আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রশিদকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন- দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা লাল-হলুদের প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের


Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...