Saturday, May 23, 2026

দিতে হবে মুচলেকা, আবাস যোজনা নিয়ে সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

আবাস যোজনা নিয়ে নতুন কোনও অভিযোগের অবকাশই রাখতে প্রস্তুত নয় রাজ্য সরকার। এবার টাকা তুলে দেওয়ার আগেই সেই পথে যেতে রাজ্য সরকারের (state government) নতুন সিদ্ধান্ত। ঠিক করা হয়েছে আবাসের টাকা শুধুমাত্র বাড়ি তৈরির কাজেই ব্যবহার করবেন, এই মর্মে  যোগ্য উপভোক্তাদের কাছ থেকে এবার মুচলেকা (promise note) নেওয়া হবে। তার পরেই তাদের জন্য বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা মঞ্জুর করা হবে।

পঞ্চায়েত দফতর (Panchayat and rural development department)সূত্রে জানা গেছে, আবাস প্লাসের (Awas plus) তথ্য অনুযায়ী গ্রামীণ আবাসের ক্ষেত্রে  রাজ্যে অন্তত ৩০ থেকে ৪০ হাজার উপভোক্তার বাড়ি অসম্পূর্ণ। এর একটা বড় অংশ টাকা নিয়েছে কিন্তু কাজ শেষ করেনি। এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই যোগ্য উপভোক্তাদের কাছ থেকে মুচলেকা (promise note) নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য পঞ্চায়েত দফতরের কাছেও রেকর্ড হিসাবে থাকবে। পরবর্তী সময়ে দুর্নীতি বা অন্য কোনও প্রশ্ন উঠলে ওই নথি দেখিয়ে  তা খারিজ করা হবে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নিজেদের কোষাগার থেকেই আবাস যোজনায়  ১১ লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। এজন্য রাজ্যজুড়ে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি  গিয়ে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা করা হবে। সেসময়ই এই সংক্রান্ত স্বীকৃতি পত্র নেওয়া হবে সমস্ত উপভোক্তার কাছ থেকে।  রাজ্যে প্রায় সাড়ে ১১ লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারীর তথ্য সংযোজন করা হয়েছে। সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ, মনে করছে রাজ্য।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...