Wednesday, May 13, 2026

ভারতের বিরুদ্ধে নামার আগে পন্থকে ভয় অজি ক্রিকেটারদের, কিন্তু কেন ?

Date:

Share post:

সামনেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ । বর্ডার গাভাস্কর ট্রফি নিয়ে উত্তেজনায় ফুটছে ক্রীকেটপ্রেমী। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই দুই দলের ক্রিকেটারদের কথার লড়াই। চলে একে অপরকে স্লেজিং। তবে এই ম্যাচের আগে অজি ক্রিকেটারদের মুখে ঋষভ পন্থের কথা। সব থেকে বেশি স্লেজিং নাকি করেন ভারতীয় উইকেটরক্ষক। এমনটাই এক সাক্ষাৎকারে বললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

এই নিয়ে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে একটি ভিডিও করা হয়। সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জিজ্ঞেস করা হয় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবেচেয়ে বেশি স্লেজ কে করেন? সব ক্রিকেটার একসঙ্গে পন্থের নাম নেন। যদিও পন্থ বলছেন, “আমি তো ভালবেসে স্লেজ করি। মজা পাই স্লেজ করতে। কাউকে লক্ষ্য করে, ব্যক্তিগত আক্রমণ করি না।”

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ টেস্ট সিরিজ। সেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এবার সামনে অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। সেটি গোলাপি বলের টেস্ট। তৃতীয় ম্যাচ হবে ব্রিসবেনে। চতুর্থ এবং পঞ্চম ম্যাচ যথাক্রমে মেলবোর্ন এবং সিডনিতে।

আরও পড়ুন- রঞ্জিট্রফির জন্য দল ঘোষণা বাংলার, প্রথম দুই ম্যাচে নেই শামি , অধিনায়ক অনুষ্টুপ


Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...