Saturday, May 16, 2026

পুজোর আগে স্বস্তি, রোজ ভ্যালির প্রতারিতদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু

Date:

Share post:

উৎসবের মরশুমে সুখবর রোজ ভ্যালি (Rose Valley) কাণ্ডের প্রতারিতদের ঘরে। ধীরে ধীরে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রথম ধাপে টাকা ফেরৎ পেলেন প্রায় সাত হাজার মানুষ। প্রতারিতদের তালিকা দীর্ঘ হলেও রোজ ভ্যালির বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণও খুব একটা কম নয়, যা স্বস্তি দিতে পারে আমানতকারীদের।

প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন এক সদস্যের কমিশন শুক্রবার মোট ৭ হাজার ৩৪৬ জন গ্রাহককে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ফিরিয়েছে। ২০০০ টাকা থেকে ১০ হাজার পর্যন্ত যাঁদের বিনিয়োগ রয়েছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account) সরাসরি এই টাকা পাঠানো হয়েছে। এদিন সর্বোচ্চ আমানত (deposit) ফেরানো হয়েছে ১০ হাজার ২০০ টাকা।

আমানতকারীদের টাকা ফেরাতে হবে, হাইকোর্টের (Calcutta High Court) এই নির্দেশের পর তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) রোজভ্যালি গ্রুপের ১৪টি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) থেকে মেলা মোট ১৯ কোটি ৪০ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির (ADC) কাছে পাঠিয়েছিল। সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে।

একদিকে যেমন আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে, তেমনই প্রতারিতদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে আবেদনও গ্রহণ করার কাজ চলছে বলে এডিসি(ADC)র সদস্য আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন। শুধুমাত্র বাংলা নয়, অসম, ত্রিপুরা এবং ওড়িশার মতো রাজ্যে ডালপালা ছড়ানো রোজভ্যালি (Rose Valley) চিটফান্ডের (chit fund) প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ। পুজোর আগে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ায় আমানতকারী মহলও সন্তোষ প্রকাশ করেছে।

Related articles

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...