Wednesday, May 13, 2026

অনশনে আর জি করের চিকিৎসকরা কোথায়? চাপের মুখে সিদ্ধান্ত বদল!

Date:

Share post:

ডোরিনা ক্রসিংয়ে অনশনের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বিতর্ক এড়ানোর চেষ্টা আন্দোলনরত চিকিৎসকদের। একদিকে জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে কর্মবিরতি প্রত্যাহার নিয়ে বিতর্কে পড়েছেন আন্দোলনকারীরা। সেই বিতর্ক ধামাচাপা দিতে অনশনে যোগ দেওয়ার ঘোষণা করতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা। তবে বিতর্ক তাতেও পিছু ছাড়েনি। অনশনের মঞ্চে আর জি করের আন্দোলনকারীরা কোথায়, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে কলকাতার আন্দোলনকে সমর্থন জানাতে রিলে অনশন শুরু করেছেন উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসকরা।

নানান মহলে এই প্রশ্ন উঠতেই ফের অবস্থান বদল আন্দোলনরত চিকিৎসকদের। চাপের মুখে এবার আর জি করের জুনিয়ররাও আমরণ অনশনের পথে। আন্দোলনের পরিচিত মুখ অনিকেত মাহাতো ও আশফাকুল্লা এবার যোগ দিতে চলেছেন অনশনে, খবর ঘনিষ্ঠ মহলে।

এর আগে সিনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁরাও অনশনে যোগ দেবেন। তখনই প্রশ্ন ওঠে তাহলে আর জি করের জুনিয়র চিকিৎসকরা কোথায়। নবান্নে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে চিকিৎসকরা আলোচনাকারীর সংখ্যা কমাতে পারছিলেন না, এখন কষ্টের আন্দোলনে এসে তাঁদের সংখ্যাতেই ভাটা কেন, প্রশ্ন ওঠে। চাপের মুখে এবার সেই সিদ্ধান্তে আসছে বদল।

অন্যদিকে রবিবার প্রতীকী অনশনে বসেন উত্তরবঙ্গ মেডিক্যালের ডাক্তাররা। ১৭ জন ডাক্তার অংশ নেন। সোমবার থেকে তাঁরা রিলে অনশনে যাওয়ারও ঘোষণা করেন।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...