Wednesday, June 24, 2026

টিম ইন্ডিয়ার ফিটনেসে খুশি মানোলো , কী বললেন ভারতীয় দলের কোচ ?

Date:

Share post:

সামনেই ভিয়েতনামের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ফিফা ফ্রেন্ডলিতে ১২ অক্টবর ভিয়েতনামের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে গতকাল সকালে কলকাতায় অনুশীলনে নামে ভারতীয় দল। আর দলের ফিটনেসে খুশি টিম ইন্ডিয়ার কোচ মানোলো মার্কুয়েজ। শনিবার দলের বেশির ভাগ ফুটবলার চলে এসেছিলেন কলকাতায়। রবিবার সকালে রাজারহাটের সেন্টার ফর এক্সেলেন্সে ফুটবলারদের জন্য একটি ট্রেনিং সেশন রেখেছিলেন জাতীয় কোচ মানোলো মার্কুয়েজ। সেখানেই ফুটবলারদের ফিটনেসে খুশি হন টিম ইন্ডিয়ার কোচ।

এই নিয়ে মার্কুয়েজ বলেন, “ আগের থেকে ফিটনেসের ব্যাপারে আমরা উন্নতি করেছি। আরও অনেকে ভাল খেলছে ছেলেরা। তারা এই দলে নেই। সবে মরশুম শুরু হয়েছে। তাই যারা দলে নেই তাদের নিয়ে কথা বলতে চাই না। যাদের ডেকেছি তারা ভিয়েতনামের বিরুদ্ধে ভাল খেলবে ভেবেই ডেকেছি।“

টিম ইন্ডিয়ার ভিয়েতনামে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল । কিন্তু লেবানন নাম তুলে নেওয়ায় শুধু একটি প্রদর্শনী ম্যাচই খেলবে মানোলোর দল। বিষয়টায় খুশি নন মানোলো। টিম ইন্ডিয়ার কোচ বলেছেন, “মাত্র একটা ম্যাচ খেলা হতাশার। তবে এতে প্রস্তুতির সময় বেশি পাওয়া যাবে। আমাদের ৯ তারিখে খেলতে হলে দু’বারের বেশি অনুশীলনের সুযোগ পেতাম না। এখন অন্তত পাঁচ বার অনুশীলন করতে পারব। এতে খেলোয়াড়েরা আমার দর্শন আরও ভাল বুঝতে পারবে।“

আরও পড়ুন- নতুন ভূমিকায় ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...