Wednesday, May 13, 2026

মাইক্রো RNA গবেষণা: চিকিৎসায় নোবেল মার্কিন বিজ্ঞানী অ্যামব্রোস ও রুভকুনের

Date:

Share post:

শুরু হল ২০২৪ সালের নোবেল (Nobel) পুরস্কার ঘোষণা। দেহতত্ত্ব ও চিকিৎসাশাস্ত্রে (Physiology and Medicine) নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস (Victor Ambros) এবং গ্যারি রুভকুন (Gary Ruvcun)। মাইক্রো আরএনএ (micro RNA) এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশনে-এর ভূমিকা গবেষণার জন্য নোবেল পেলেন দুই বিজ্ঞানী।

ভিক্টর অ্যামব্রোস মার্কিন বায়োলজিস্ট (biologist)। মাইক্রো আরএনএ তৈরিতে অবদান রেখেছেন। আরও এক নোবেল প্রাপক আমেরিকার মলিকিউলার বায়োলজিস্ট গ্যারি রুভকুন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুলে অধ্যাপনা করেন। মাইক্রো আরএনএ (micro RNA) আবিষ্কারে জন্য যৌথভাবে নোবেল পেলেন এই দুই মার্কিন (American) বায়োলজিস্ট (biologist)।

সোমবার থেকে শুরু হয়েছে ২০২৪ সালের নোবেল পুরস্কার ঘোষণা। প্রতিবছরের মতো এবারও সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে। নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। নোবেল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে পরিগণিত হয়ে আসছে বিগত একশ বছরেরও বেশি সময় ধরে।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...