Thursday, May 7, 2026

বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই নজির হার্দিকের, টপকে গেলেন বিরাটকে

Date:

Share post:

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান হার্দিক পান্ডিয়া। ৩৯ রানে অপরাজিত থাকেন। এমনকি ছক্কা মেরে জয় এনে দেন হার্দিক । আর তাতেই নয়া রেকর্ড গড়লেন ভারতের এই তারকা অলরাউন্ডার। ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকেও।

গতকাল ছক্কা মেরে ম্যাচ জেতাতেই রেকর্ড গড়েন হার্দিক। যা এতদিন ছিল বিরাট কোহলির দখলে। এই নিয়ে পঞ্চমবার হার্দিক দলকে ছয় হাঁকিয়ে ম্যাচ জেতালেন। বিরাট এভাবে ম্যাচ জিতিয়েছেন চারবার। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট-বলে দেখা গেল পুরনো হার্দিককেই।

এদিকে শুধু নজির নয়, হার্দিকের একটি স্টাইলও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিততে তখন আর দরকার মাত্র ১০ রান। উলটো দিকে বল হাতে তাসকিন। বারোতম ওভারে হার্দিককে শর্ট বল করেন বাংলাদেশের বোলার। আর হার্দিক আলতো করে কাঁধের সামনে ব্যাট পেতে দেন। ব্যাট ছুঁয়ে বল পিছন দিকে মাঠের বাইরে চলে যায়। তাতেই মজে যান নেটিজেনরা। কারন শট মারা থেকে চার হওয়া এবং বলের দিকে হার্দিকে ঘুরে না তাকানো, যা বেশ মন কেড়েছে নেটিজেনদের। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- অবসর নিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা


Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...