Tuesday, April 7, 2026

রাজ্যের সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা খতিয়ে দেখতে মুখ্যসচিবের বৈঠক 

Date:

Share post:

আর জি কর কাণ্ডের পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ডাক্তার এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন করে চলেছেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট (SC), সেখানেও বারবার সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারি মেডিক্যাল কলেজগুলিতে সিসিটিভি ক্যামেরা মোতায়েনের কাজ শুরু হয়েছে। সেই কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে এবার স্বাস্থ্যবৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

নবান্ন (Nabanna) সূত্রে জানা যায়, সব জেলার মেডিক্যাল কলেজের সুপারদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। থাকবেন স্বাস্থ্যভবনের উচ্চপদস্থ আধিকারিকরাও। সিসি ক্যামেরা ইনস্টলেশন, অতিরিক্ত আলোর ব্যবস্থাপনা, রেস্ট রুম তৈরির কাজ কতটা হয়েছে সেই কাজ খতিয়ে দেখবেন মুখ্যসচিব।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...