Thursday, May 14, 2026

রাজ্যের উদ্যোগে মিলেছে বোনাস! প্রথা ভেঙে পুজোয় সামিল অসুর সম্প্রদায়ের চা-বাগান শ্রমিকেরা

Date:

Share post:

জঙ্গল আর পাহাড় ঘেরা ডুয়ার্সের একটি অন্যতম ক্ষুদ্র জনজাতি ‘অসুর’। অসুরদের সিংহভাগই চা বাগানে কাজ করেই সংসার চালায়। পুজোর আগে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় পাওয়া বোনাস নিয়ে দুর্গাপূজোয় সামিল হবেন এবার তারা।

উত্তরের এই জনজাতির মানুষেরা বিশ্বাস করে করেন, দেবীদুর্গা তাঁদের পূর্বপুরুষ মহিষাসুরকে বধ করেছিলেন। সেই কারণে দুর্গাপুজোয় তাঁরা শামিল হতেন না। দুর্গাপুজোর কয়েকদিন নিজেদেরকে ঘরবন্দি করে রাখতেন অসুর সম্প্রদায়ের ৮ থেকে ৮০ সকলেই। কিন্তু সময় পালটেছে। পাল্টাচ্ছে পরিস্থিতিও।

জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের পাহাড়ে ঘেরা ক্যারন চা বাগান। এই চা বাগানেই থাকেন অসুর সম্প্রদায়ের শতাধিক পরিবার। একসময় পুজোর কয়েকটা দিন নিজেদেরকে ঘরবন্দি রাখতেন।কালো কাপড় দিয়ে ঘিরে রাখতেন বাড়ি। কিন্তু এবার শুধু ঘর থেকে মুখ বার করবে না, বরং দুর্গা প্রতিমা মুখ দেখতে মণ্ডপেও যাবেন। ক্যারন চাবাগানের কারি লাইন, খাপরা লাইন, মতু লাইনে এদের বসবাস। এই গ্রামের বাসিন্দা সরিতা অসুর বলেন, “একসময় দুর্গাপুজোর সময় বাড়ি থেকে বের হতাম না। কিন্তু এখন পুজোর সময় মণ্ডপে যাই। আমাদের এলাকায় দুর্গাপুজোর আয়োজন হয়।” শুধু নাগরাকাটাই নয়, বানারহাট, মেটেলি-সহ কিছু এলাকায় অসুর সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। মূলত চা বাগানেই কাজ করেন এই জনজাতির মানুষেরা। তবে অসুর সম্প্রদায়ের মানুষেরা যে অনার্য জনগোষ্ঠীর মানুষ তা নিয়ে দ্বিমত নেই কারও। এই অসুর সম্প্রদায়ের মানুষদের বিশ্বাস, তারা দুর্গার হাতে বধ হওয়া অসুরের বংশধর। সেই কারণে তারা দুর্গা ঠাকুরের মুখ দেখতেন না। শুধু তাই নয়, দুর্গা পুজোর সময় অসুর সম্প্রদায়ের মানুষেরা শোকের গান গাইতেন। নিজেদের ঘর বন্দী রাখতেন তবে এখন অসুর সম্প্রদায়ের অনেক মানুষই দুর্গাপুজোয় শামিল হচ্ছেন।’

আরও পড়ুন- পূর্ণরাজ্য মর্যাদা বিলোপের জবাব কাশ্মীরে, হরিয়ানায় কোনও মতে টিকল বিজেপির গদি

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...