Thursday, May 14, 2026

বলিউডে পা রাখছেন কাঞ্চন, বিদ্যা বালানের সঙ্গে স্ক্রিন শেয়ার বিধায়ক অভিনেতার!

Date:

Share post:

বিতর্ক আর ব্যক্তিগত জীবনের চর্চার কারনে সব সময় খবরের শিরোনামে কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। তবে এবার পুজোতে অভিনেতা সুখবর দিয়েছেন। এত বছরের ক্যারিয়ারে এই প্রথম বলিউডে কাজ করতে চলেছেন কাঞ্চন, তাও আবার ‘কাহানি’ গার্ল বিদ্যা বালানের (Vidya Balan)সঙ্গে। ‘ভুলভুলাইয়া ৩’ (bhool bhulaiyaa-3) সিনেমাতে ‘রুহ বাবা’র সঙ্গে বড়পর্দায় আসছেন বিধায়ক -অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে নিজেই ছবি পোস্ট করে সেকথা জানিয়েছেন কাঞ্চন।

প্রায় তেত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম মায়ানগরীতে এত বড় ব্রেক পেলেন বাংলা বিনোদন জগতের (Bengali entertainment industry)কমেডিয়ান। দিওয়ালীতে মুক্তি পেতে চলা ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে বিদ্যা আর কার্তিকের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনেতা জানান, বলিউডে কাজ করা তাঁর কাছে এক আলাদা প্রাপ্তি। পাশাপাশি অভিনেতা হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তিনি। ‘ভুলভুলাইয়া’ সিজনের এই তৃতীয় ভার্সনে বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। রয়েছেন তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়া। আর সেখানেই জুড়ে গেল কাঞ্চনের নাম।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...