Friday, May 15, 2026

ইন্ডিয়ান হকি লিগের সঙ্গে নাম জুড়লো শ্রাচী স্পোর্টসের!

Date:

Share post:

বাংলার ক্রীড়া জগতকে (Bengali Sports Industry) দেশের বুকে তুলে ধরার জন্য প্রতিমুহূর্তে কাজ করে চলেছে শ্রাচী গ্রুপ (Shrachi Group)। ক্রিকেট, ফুটবল, কাবাডির ময়দানে বাংলার প্রতিভাদের তুলে ধরার পাশাপাশি রাজ্যে দুটো স্পোর্টস একাডেমি ঘুরতে চলেছে শ্রাচী স্পোর্টস (Shrachi sports)। এবার তাদের নাম জুড়ে গেল ইন্ডিয়ান হকি লিগ বা IHL-এর সঙ্গে। এই প্রথমবার হকি লিগে বাংলার দল অংশ নিচ্ছে। আইএইচএলের (Indian Hockey League) ষষ্ঠ সিজনে আত্মপ্রকাশ করতে চলেছে হকি দল শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স (Shrachi Rarh Bengal)!

শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি (Rahul Todi) অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়েছেন যে, ইন্ডিয়ান হকি লিগের সঙ্গে তাদের এই সংযুক্তি দীর্ঘ সময়ের জন্য হবে বলেই তিনি আশাবাদী। এই প্রতিযোগিতায় শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সদের মহিলা ও পুরুষ দল অংশগ্রহণ করবে। ষষ্ঠীর সকালে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। তিনি জানান, এই উদ্যোগ বাংলার হকি প্রতিভাদের এক নতুন দিশা দেখাবে। প্রতিযোগিতায় কলকাতার পাশাপাশি চেন্নাই, লখনৌ, দিল্লি, ওড়িশা হায়দরাবাদ, রাঁচি এবং পাঞ্জাব থেকেও ফকির ডিম অংশগ্রহণ করবে। নির্বাচনের নিলাম প্রক্রিয়া শুরু হবে। যেখানে বেস প্রাইস যথাক্রমে ২, ৫ এবং ১০ লক্ষ টাকা রাখা হয়েছে।

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...