Wednesday, February 4, 2026

থামল ‘হাসি’! ক্যানসার কাড়ল প্রাণ, প্রয়াত অভিনেতা অতুল পারচুরে

Date:

Share post:

মারণরোগ ক্যানসারই কাড়ল প্রাণ। চলে গেলেন মরাঠি অভিনেতা অতুল পারচুরে। ১৪ অক্টোবর সকালবেলা শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বয়স হয়েছিল ৫৭। বেশ কয়েক বছর আগে তাঁর ক্যানসার ধরা পড়েছিল। ক্যানসারের চিকিৎসার পাশাপাশি কাজও করছিলেন তিনি।

মূলত মারাঠি ছবি থেকেই জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা অতুল। তাঁকে দেখা গিয়েছে একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনেও।তবে বেশ কিছু বলিউড ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। শাহরুখ, অজয় দেবগণের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন অভিনেতা অতুল।  কমেডি চরিত্রেই বেশিরভাগ সময় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কপিল শর্মার কমেডি শোয়ের অংশ ছিলেন তিনি। অভিনেতা মাস কয়েক আগে ফাঁস করেছিলেন তাঁর টিউমারে ৫ সেন্টিমিটার টিউমার ধরা পড়েছিল, যা পরবর্তীতে ক্যানসারের আকার নেয়।

আরও পড়ুন- ঝুলেই রইল আনোয়ার আলির ভবিষ্যৎ, ফের পিছোল শুনানি

 

 

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...