Friday, June 26, 2026

শর্তসাপেক্ষে দ্রোহের কার্নিভালের অনুমতি দিল হাই কোর্ট

Date:

Share post:

শর্তসাপেক্ষে দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার, দুপুরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রবি কৃষাণ কাপুরের অবকাশকালীন বেঞ্চে রানি রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ফোরামের দ্রোহের কার্নিভালের অনুমতি দেওয়া হয়।

শুনানিতে বিচারপতি কপুর বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। আদালত বার বার এই নির্দেশ দিয়েছে।” একই সঙ্গে কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারির নির্দেশিকাও খারিজ করে দিয়েছেন বিচারপতি। তবে তিনি জানান, রেড রোড ও রানি রাসমণি রোডের মাঝে ব্যারিকেড করে দেওয়া হবে।তবে, এক্ষেত্রে দ্রোহের কার্নিভালে অংশগ্রহণকারীদেরও শর্ত দিয়েছে আদালতে।
• কলকাতা পুলিশকে জানাতে হবে কত মানুষের জমায়েত হবে।
• কোনও ভাবেই রানি রাসমণি রোড এলাকার বাইরে যেতে পারবে না তাঁরা।
• ব্যারিকেডের ভিতরেই থাকতে হবে।
• শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কার্নিভাল করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের এডভোকেট জেনারেল এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে কলকাতা পুলিশের জারি করা ১৪৪ (১৬৩) ধারাও খারিজ করে দিয়েছে আদালত। এর পরেই রানি রাসমণি রোডে সমস্ত ব্যারিকেড সরিয়ে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে।






Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...