Saturday, May 9, 2026

হু হু করে বাড়ছে খাবারের দাম, খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নয়মাসে সর্বোচ্চ

Date:

Share post:

দিনের পর দিন লাফিয়ে বাড়ছে বাজারমূল্য। সব্জি-ফল-মাছ-মাংস সমস্ত জিনিসের দাম (retail price) বৃদ্ধি পাচ্ছে হু হু করে। এর জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এবার তারই প্রতিফলন ধরা পড়েছে সরকারি হিসাবেও।

সিএফপিআই (CFPI), যা খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির সূচক। কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত কনজিউমার প্রাইস ইনডেক্স (Consumer Food Price Index) বা সিএফপিআই জানাচ্ছে, গত সেপ্টেম্বরে খুচরো বাজারের দ্রব্যমূল্য ৯ মাসের মধ্যে সর্বোচ্চে গিয়ে দাঁড়িয়েছে। এখানে দেখা গিয়েছে এই সময়ের মধ্যে মূলত খাদ্যদ্রব্যের দাম বেড়েছে।

অগস্ট মাসে সিএফপিআই (CFPI) ছিল ৩.৬৫ শতাংশ, যা জুলাইয়ের ৩.৬-এর তুলোনায় বেশি। এর আগে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল ২০২৩ সালের ডিসেম্বরে, ৫.৬৯ শতাংশ। সিএফপিআই-এ দেখা গিয়েছে সেপ্টেম্বরে ছিল ৯.২৪ শতাংশ। গ্রামীণ এলাকায় ছিল ৯.০৮ এবং শহরে এলাকায় ছিল ৯.৫৬ শতাংশ। হাউজিং মূল্যবৃদ্ধি (inflation) ছিল সেপ্টেম্বরে ২.৭৮ এবং অগাস্টে ২.৬৬ শতাংশ। এদিকে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি সূচক সেপ্টেম্বরে ছিল ১৬২.৫ অর্থাৎ মূল্যবৃদ্ধির হারে ৫.৪৫ শতাংশ।

তবে শস্য-মশলা, মাছ-মাংসের দাম-সহ চিনি, কনফেকশনারি দ্রব্যের দাম সেপ্টেম্বরে কমেছে। বিশেষজ্ঞদের মতে, মূল ভিত্তি থেকে মূল্যবৃদ্ধির হার ৫.৬৬ থেকে একলাফে ৯.২৪ শতাংশে পৌঁছে যাওয়ায় সবজির দাম জুলাইয়ের ১০.৭১ শতাংশ থেকে অগাস্টে ৩৫.৯৯ শতাংশে গিয়ে ঠেকেছে। অতিরিক্ত হিসেবে দেশের পাইকারি মূল্য (wholesale price) সূচক অগাস্টের ১.৩১ থেকে সেপ্টেম্বরে বেড়ে ১.৮৪ শতাংশে গিয়েছে।

Related articles

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...

প্রাণের কবিকে মনোজ্ঞ অর্ঘ্য: কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনে তৃণমূলনেত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কালীঘাটের বাড়ির সামনেই উদযাপিত...

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...