Thursday, May 14, 2026

সিপিএম আর জুনিয়র ডাক্তাদের ‘অসভ্যতায়’ চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ

Date:

Share post:

সরকারের ঘোষিত কর্মসূচি রেড রোডে বিসর্জনের কার্নিভাল। আর সেইদিনই দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) মঞ্চকে সামনে রেখে এই কর্মসূচির ডাক দেন সিপিএম (CPIM) নেতৃত্ব ও বাম সমর্থক চিকিৎসকরা। আর এর জেরে চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ।

মঙ্গলবার, রেড রোডের কার্নিভাল (Carnival) দেখতে ভিড় উপচে পড়ে। অন্যদিকে আদালত পর্যন্ত দৌড়ে অনুমতি দেওয়া দ্রোহের কার্নিভালে কার্যত লোক ছিল হাতে গোণা। জুনিয়র ডাক্তারদের নামে ডাকা কর্মসূচিতে দেখা মেলেনি তাঁদের। ছিলেন সিপিএমের বড়-মেজো-ছোট নেতারা। আর তার সঙ্গে কিছু বাম সমর্থক চিকিৎসক (অদমূদী)। তাঁদের কার্নিভাল কার্যত ফ্লপ বুঝতে পেরে শেষের দিকে মানববন্ধন করে দাঁড়িয়ে পড়েন দ্রোহের সমর্থকরা। একদিকে রেড রোডে কার্নিভালের চাপ। তার উপর সেই কার্নিভাল (Carnival) থেকে প্রতিমা যাচ্ছে গঙ্গার ঘাটে নিরঞ্জনের পথে। কলকাতা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে রাস্তা যানজট মুক্ত রাখার। আর ঠিক সেই সময়ই হাত ধরে দাঁড়িয়ে যান চলাচল স্তব্ধ করেন সিপিএমের কর্মী-সমর্থকরা। ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ পথ চলতি মানুষ। দীর্ঘক্ষণ পথের মধ্যে আটকে পড়েন তাঁরা। এর সঙ্গে ভাসন দিতে যাওয়া বিসর্জনের ট্যাবলোর দিকে বোতল ছোড়া হয় দ্রোহের কার্নিভাল থেকে। এমনকী, অশ্রাব্য গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। কিন্তু সংযম বজায় রাখে পুজো কমিটিগুলি। ফলে প্ররোচনা সত্ত্বে কোনও অশান্তি হয়নি।রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের কর্মসূচির দিন নিজেদের কর্মসূচি ঘোষণা করে পালে হাওয়া টানার চেষ্টা করেছিল দ্রোহের কার্নিভালের উদ্যোক্তরা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এখন রীতিমতো অসভ্যতা করে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি করেন তাঁরা।







Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...