Saturday, June 20, 2026

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ওমর আবদুল্লা

Date:

Share post:

স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর। রাষ্ট্রপতি নয়, এবার সরকারের শাসন চলবে উপত্যকায়। বিধানসভা নির্বাচনের পর আজ, বুধবার ১৬ অক্টোবর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ওমর আবদুল্লা। এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি।

ইতিমধ্যেই কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে যে জম্মু ও কাশ্মীর বিধানসভার কংগ্রেস পরিষদীয় নেতা হচ্ছেন গুলাম আহমেদ মীর। তিনি এ রাজ্যের প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক।

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে এ বার। ৯০টি আসনের মধ্যে ৪২টি জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পার করায়, তারাই সরকার গড়ছে।

প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা হারানো এবং কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর থেকেই রাষ্ট্রপতির শাসন জারি ছিল। ওমর আবদুল্লাই কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সকাল সাড়ে ১১টায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার হাতে শপথবাক্য পাঠ করবেন ওমর আবদুল্লা।

ন্যাশনাল কনফারেন্সের তরফে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপির শরদ পওয়ার, আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের প্রমুখ নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।









Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...