Sunday, June 14, 2026

সকাল থেকে অবিরাম বৃষ্টি, ভারত – নিউজিল্যান্ড টেস্ট নিয়ে সংশয়!

Date:

Share post:

বেঙ্গালুরুর আবহাওয়া এতটাই প্রতিকূল যে কয়েকদিন ধরেই কমলা সর্তকতা জারি করা হয়েছে। আশঙ্কা ছিল এই অবস্থায় বুধে ভারত – নিউজিল্যান্ড (Ind vs NZ) প্রথম টেস্টে বলে গড়াবে তো? বেলা বাড়তেই বোঝা গেল কিউয়ি বধের স্ট্র্যাটেজি তৈরি থাকলেও বরুণ দেবতা নিজের খেলা দেখাতে ব্যস্ত রোহিতদের (Rohit Sharma)। অ্যাকুওয়েদার অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই বেঙ্গালুরুর আকাশ মেঘলা। বুধবার সেখানে বৃষ্টির সম্ভাবনা ৪১ শতাংশ। দুপুরে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এদিন নির্ধারিত সময়ে টস করা গেল না। ফলে আজকের খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা বাড়ছে।

ভারত – বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও বৃষ্টি ভিলেন হয়েছিল, কিন্তু টিম ইন্ডিয়ার বাজবল ক্রিকেটে তিনদিনেই ফয়সালা করে ফেলেছিলেন রোহিতরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০তে হারানোই এখন গম্ভীর বাহিনীর মূল লক্ষ্য। শীর্ষে থাকতে এই সিরিজ জিততেই হবে বুমরা – বিরাট – রাহুলদের। ভারত যদি নিউজিল্যান্ডকে তিনটি টেস্টেই হারায়, তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি জয় এবং একটি ড্র-ই ফাইনালে ওঠার পক্ষে যথেষ্ট। আজকের ম্যাচের প্রথম একাদশ এখনও সামনে আনেননি টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন জানিয়েছেন সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। এখন বেঙ্গালুরুর আকাশের দিকে তাকিয়ে ভারতীয় সমর্থকরা।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...