Wednesday, May 13, 2026

বহরমপুরে শ্যুটআউট! প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার

Date:

Share post:

লক্ষ্মীপুজোর সকালে মুর্শিদাবাদের বহরমপুরে শ্যুটআউট (Shootout)। প্রাতঃভ্রমণে (Morning Walk) বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল স্থানীয় এক তৃণমূল নেতার (TMC Leader)। বুধবার ঘটনাটি ঘটেছে বহরমপুরের (Berhampore) রাধারঘাট-১ গ্রাম পঞ্চায়েতের গোয়ালজান নাথপাড়া এলাকায়। মৃতের নাম প্রদীপ দত্ত। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন প্রদীপ দত্ত। অভিযোগ, তখনই মোটরবাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রদীপ। গুলির আওয়াজ শুনেই সেসময় ছুটে আসেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় প্রদীপবাবুকে স্থানীয় গীতারাম হাসপাতালে (GitaRam Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিস। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। পুলিস গোটা ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রদীপবাবু। তিনি তৃণমূল কংগ্রেসের বহরমপুর (পশ্চিম) ব্লকের সহ-সভাপতি পদে ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে বছর কযেক সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বর্তমানে ওই তৃণমূল কর্মী জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। জমি কেনাবেচা সংক্রান্ত কোনও বিবাদ, নাকি অন্য কোনও কারণে প্রদীপবাবুকে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)৷ পাশাপাশি সেই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে৷

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...