Monday, May 18, 2026

দীপাবলির আগে ৩ শতাংশ DA বাড়াল কেন্দ্র!

Date:

Share post:

উৎসবের মরসুমে সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর। এর ফলে কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল ৫৩ শতাংশ। শেষবার গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। জানুয়ারিতে ৪ শতাংশ DA বাড়ানো হয়েছিল। এরপর জুলাইতে ফের বৈঠক হয়। অর্থাৎ জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের বর্ধিত টাকা এবার অক্টোবরে দেওয়া হবে।

এই মহার্ঘ ভাতার ফলে প্রতিমাসে ৫৪০ টাকা করে বেশি পাবেন সরকারি কর্মীরা। বছরে যার পরিমাণ দাঁড়াবে ৬৪৮০ টাকা। এবার কারোর বেসিক পে যদি ১৮ হাজার টাকা হয় সেক্ষেত্রে মাসে ৬০০ টাকা করে বছরে ৭ হাজার ২০০ টাকা পাওয়া যাবে। একইভাবে বেতন ২৫ হাজার টাকা হলে মাসে ৭৫০ টাকা করে বছরে ৯ হাজার টাকা করে বাড়তি পাওয়া যাবে। যদিও এরপর রাজ্যগুলোর তরফে মহার্ঘ ভাতা বাড়ানো হবে কী না তা নিয়ে কিছু জানা যায়নি।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...