Monday, March 16, 2026

কোচ চন্দিকা হাতুরেসিঙ্ঘেকে ছেঁটে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Date:

Share post:

ভারতের মাটিতে টেস্ট সিরিজে ০-২ হার। টেস্ট ম্যাচে টি-টোয়েন্টি স্টাইলে রান তুলেছে ভারত। তেমনই টি-টোয়েন্টি সিরিজে টেস্ট খেলিয়ে দেশের মধ্যে সর্বাধিক রানের রেকর্ডও গড়েছে ভারত। তবে চন্দিকা হাতুরেসিঙ্ঘের বিরুদ্ধে অভিযোগ শুধুই এই সিরিজের নয়। ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে দলের এক প্লেয়ারকে তিনি নিগ্রহ করেছিলেন বলে অভিযোগ। যার জেরে ৪৮ ঘণ্টার জন্য নির্বাসন এবং এরপর ছাঁটাই।

পাশাপাশি শো-কজও করা হয়েছে চন্দিকাকে।
একদিকে পারফরম্যান্স, অন্য দিকে শৃঙ্খলাজনিত সমস্যা। কোচ চন্দিকা হাতুরেসিঙ্ঘেকে ছেঁটে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ।

ঢাকায় সাংবাদিক সম্মেলনে করে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বিসিবি সভাপতির কথায়, ‘হাতুরেসিঙ্ঘে দু-বার শৃঙ্খলাভঙ্গ করেছেন। প্রথমত, তিনি একজন ক্রিকেটারকে নিগ্রহ করেছেন, দ্বিতীয়ত চুক্তির বাইরে প্রচুর ছুটি নিয়েছেন।’ ওয়ান ডে বিশ্বকাপে চেন্নাইতে নিউজিল্যান্ড ম্যাচের সময় প্লেয়ারকে নিগ্রহের অভিযোগ বাংলাদেশ কোচের বিরুদ্ধে। বছরে তাঁর ছুটি ৪৫ দিন। কিন্তু ২০২৩ সালে ১১২ দিন এবং এ বছর ইতিমধ্যেই ৫৯দিন ছুটি নিয়েছেন বলে জানা গিয়েছে।









spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...