Monday, April 6, 2026

কুন্তল ঘোষের জামিন ফের নাকচ, হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জামিন ফের নাকচ করে দিল দেশের শীর্ষ আদালত।এরই পাশাপাশি, কুন্তলকে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ।২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।ইতিমধ্যে নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্য-সহ আরও অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম স্তম্ভ ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বিভিন্নজনের কাছ থেকে তিন কোটি টাকা তুলেছিল। এমনকী, আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাদের কাছ থেকেও টাকা তুলেছিল বলে আদালতে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিয়োগের ক্ষেত্রে কুন্তল রীতিমতো প্রভাবশালী ছিল বলে দাবি সিবিআইয়ের।আদালতে সিবিআই জানায়,  অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিয়েছে পর্ষদ।সেই ইন্টারভিউ হয়েছিল কসবা ডিপিএস সি ক্যাম্পাসে এবং সেই ইন্টারভিউ নিয়েছিল কুন্তল।এর আগেও হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন। যেহেতু নিয়োগ দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে, তাই ওই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট।আগামী ৪ সপ্তাহের মধ্যে হাই কোর্ট বিষয়টির নিয়ে নির্দেশ দিতে হবে বলে নির্দেশ ডিভিশন বেঞ্চের।









Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...