Wednesday, May 13, 2026

রেলের টিকিটের অগ্রিম বুকিং: সময় কমে হল ৬০ দিন

Date:

Share post:

এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনে রিজার্ভেশনে (reservation) খানিকটা স্বস্তির খবর দিল রেল। চারমাস নয়, এবার দূরপাল্লার ট্রেনে টিকিট রিজার্ভ করা যাবে দু-মাস আগে। বৃহস্পতিবার রেলের টিকিট রিজার্ভেশনের দায়িত্বে থাকা আই আর সি টি সির (IRCTC) পক্ষ থেকে একথা জানানো হয়।

বুধবারই রেল বোর্ড ও রেল মন্ত্রকের (Ministry of Railway) বৈঠকে অগ্রিম বুকিং নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। চার মাসের পরিবর্তে দু’মাস আগে টিকিট কাটার ব্যবস্থা হলে অনেক মানুষের সুবিধা হবে বলেই মনে করছে রেল। ১ নভেম্বর থেকে কার্যকর হবে নয়া নিয়ম। তবে এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা পুরনো নিয়মে টিকিট কাটবেন তা বৈধ হিসেবেই গণ্য হবে। টিকিট বাতিল করা যাবে ৬০ দিন আগেই।

অর্থাৎ রেলের নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চের টিকিট কাটার ক্ষেত্রেই প্রথম ৬০ দিন আগে টিকিট কাটার সুবিধা মিলবে। কারণ ৬০ দিনের ব্যবধানে টিকিট রিজার্ভের (ticket reservation) সুবিধা পাওয়া গেলেও ১ জানুয়ারিতে যে ট্রেন তার টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফলে ১ নভেম্বর থেকে টিকিট বিক্রির নতুন নিয়ম চালু হয়ে গেলেও তার সুবিধা মিলবে কিছু দিন পর থেকে।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...